দাদি মারা গেছে, অভিজিৎকে জানাতে পারছে না পরিবার
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও প্রধান অভিজিৎ দীপকে দিল্লিতে পুলিশি হেফাজতে আটক থাকা অবস্থাতেই মারা গেছেন তার দাদি সাবিত্রীবাই শঙ্কর দীপকে। তবে আটক ও পুলিশি নজরদারির কারণে পরিবারের সদস্যরা তার কাছে এই শোকের বার্তা সরাসরি পৌঁছে দিতে পারছেন না বলে জানা গেছে।
শনিবার (১০ অক্টোবর) মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সান্তুক পিম্পরি গ্রামে পৈতৃক বাড়িতে বার্ধক্য ও দীর্ঘদিন শারীরিক অসুস্থতাজনিত কারণে মারা যান সাবিত্রীবাই দীপকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
দিকে, দিল্লি পুলিশ এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হেফাজতে থাকা অবস্থাতেই অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে ৩১ বছর বয়সী এই তরুণ নেতাকে তার দাদির আকস্মিক মৃত্যুর খবরটি অবগত করা হয়েছে। একই সঙ্গে মানবিক দৃষ্টিকোণ থেকে তার পৈতৃক গ্রামে দাদির শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিশেষ প্লেনে মহারাষ্ট্রে ফিরে যাওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।
দিল্লি পুলিশের সূত্রমতে, অভিজিৎ কি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বিশেষ প্লেনে বাড়ি ফিরবেন, নাকি আটক অবস্থাতেই অবস্থান করে আন্দোলন চালিয়ে যাবেন, সেই সিদ্ধান্ত এখন তার নিজের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল সিজেপি। ওই কর্মসূচিতে যোগ দিতে শনিবার সকালে মুম্বাই থেকে বিমানে করে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে বিমান থেকেই অভিজিৎ দীপকে ও তার সহযোদ্ধাদের আটক করে পুলিশ।