রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সত্যের সকাল সত্য ও নির্ভরযোগ্য সংবাদ
রাজনীতি

পানিসম্পদ প্রতিমন্ত্রী • মাহফিলের নামে সরকারবিরোধী ষড়যন্ত্রের চেষ্টা করলে মেনে নেওয়া হবে না

Anas · ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৯ দুপুর

প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী বলেন, আমরা কোনো মাহফিলের বিরুদ্ধে নই। মাহফিলকে আমরা সহযোগিতা করতে চাই। কিন্তু মাহফিলের নামে কেউ সরকারের বিরোধিতা বা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এ বিষয়ে ওলামা দলের প্রত্যেক নেতাকর্মীকে সোচ্চার থাকতে হবে।
তিনি বলেন, বিগত দিনে মসজিদগুলোকে দলীয় কার্যালয় বানানোর চেষ্টা করা হয়েছিল। মসজিদ আল্লাহর ঘর। মসজিদকে আল্লাহর ঘরে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ইসলাম কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়; ইসলাম আল্লাহর।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিটি মাহফিলে নিরপেক্ষ বক্তা আনা উচিত। যিনি কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা না বলে কোরআন-হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে মানুষকে হেদায়েতের চেষ্টা করবেন। কোনো দলের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য মাহফিলে বক্তা আনার প্রয়োজন নেই। বরং ইসলামের সঠিক শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
জেলা ওলামা দলের সভাপতি মুফতি মুহিবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল। এ সময় ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।