নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিক আগে থেকেই 'ঝুঁকিতে ছিলেন'
নেত্রকোনার দুর্গাপুরে একটি চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে গুলি করে হত্যা করা হয়েছে এক সাংবাদিককে।
পুলিশ বলছে, দুই ব্যক্তি তাকে অনুসরণ করে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি 'ডিটেকটিভ আর্টিকেল' নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন এবং সেখানে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন।
এছাড়া, বেসরকারি একটি আইপিটিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) চ্যানেলে নেত্রকোনা প্রতিনিধি হিসেবেও তিনি কর্মরত ছিলেন।
এর আগেও তার ওপর হামলার ঘটনা ঘটেছিল এবং লেখালেখির কারণে তিনি নিরাপত্তার ঝুঁকিতে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
সূত্র: দৈনিক সত্যের সকাল · https://sottersokal.online/news/n261017-6jbbram1